Tuesday, February 14, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 




General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর মা কে ছিলেন ?

উত্তরঃ ফিরোজা বেগম

বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ২০০১ সালের ২৯ মে ঢাকার একটি ক্নিনিকে। দেশের প্রথম টেস্টটিউব বেবির মা ফিরোজা বেগম (৩৩) ও বাবা আবু হানিফ তাদের বিবাহিত জীবনের ১৬ বছর পর এ টেস্টটিউব বেবি পদ্ধতিতে একসঙ্গে তিন কন্যাসন্তান লাভ করেন।


বাংলাদেশের প্রথম নিক্ষরমুক্ত গ্রাম কোনটি ?

উত্তরঃ কচুবাড়ী কৃষ্টপুর

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দ এর কচুবাড়ি-কৃষ্টপুর গ্রাম দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পায়।

বাংলাদেশের প্রথম জাদুঘর এর নাম কি ?

উত্তরঃ বরেন্দ্র জাদুঘর

বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১০ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল।


বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন এর নাম কি ?

উত্তরঃ কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ডঃ কুদরাত-এ-খুদাকে প্রধান করে সর্বপ্রথম একটি কমিশন গঠন করা হয়; কমিশনের প্রধানের নামানুসারে যা কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন নামেও পরিচিত লাভ করে।

বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে ছিলেন ?

উত্তরঃ সুরাইয়া রহমান

বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে? বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার হলেন সুরাইয়া বেগম।


Previous Post
Next Post
Related Posts

0 comments: