General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ আইসল্যান্ড
আইসল্যান্ড শুধু একটি দ্বীপরাষ্ট্রই নয়, বলা চলে পুরো দেশটাই একটা আগ্নেয় দ্বীপ। দেশটিতে ইতিপূর্বে একাধিকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পও বেশ স্বাভাবিক ঘটনা। #২০১০ সালে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে টানা কয়েক সপ্তাহ বিমান চলাচল বিঘ্নিত হয়।
লবঙ্গ দ্বীপ বলা হয় কাকে ?
উত্তরঃ জাঞ্জিবার
জাঞ্জিবার (মূলত পেম্বা দ্বীপ) বিশ্বের বৃহত্তম লবঙ্গ উৎপাদক। এ কারণে জাঞ্জিবার দ্বীপপুঞ্জ ও তানজানিয়ার মাফিয়া দ্বীপকে একত্রে স্থানীয়রা মসলা দ্বীপপুঞ্জ নামে ডেকে থাকে। জাঞ্জিবারের দ্বীপগুলি শ্বেতশুভ্র বালুময় সৈকত ও বর্ণিল প্রবাল প্রাচীরের জন্য সুপরিচিত।
পান্নার দ্বীপ বলা হয় কাকে ?
উত্তরঃ আয়ারল্যান্ড
পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে।
দ্বীপ মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ অস্টেলিয়া
অস্টেলিয়া কে দ্বীপ মহাদেশ বলা হয়
চীনের দুঃখ কাকে বলা হয় ?
উত্তরঃ হুয়াংহো নদী
হুয়াংহো নদী অর্থাৎ পীতনদীকে "চীনের দুঃখ" বলা হত। প্রাচীন চীনে প্রায়ই হুয়াংহো নদী ছাপিয়ে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল "চিনের দুঃখ"। ইতিহাসে ছাব্বিশবার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচন্ডভাবে।

0 comments: