Wednesday, February 15, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 



General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন ?

উত্তরঃ স্যার পি জে হার্টস

তিনি ১ ডিসেম্বর ১৯২০ সাল থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ সাল পর্যন্ত দায়িত্ব ছিলেন


বাংলাদেশের প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ছিলেন ?

উত্তরঃ এন. এম. হামিদুল্লাহ্‌

১৯৭২ সালের ১৮ জানুয়ারি তারিখ এ. এন. এম. হামিদুল্লাহ্‌ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন। তিনি ১৮ নভেম্বর ১৯৭৪ সালে পদত্যাগ করেন

বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার কে ?

উত্তরঃ রাবেয়া ভূঁইয়া

বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার হওয়ার গৌরব অর্জন করেন ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি হলেন মাইলফলক। ১৯৬৬ সালে ডিস্ট্রিক্ট বার এবং ১৯৬৯ সালে সুপ্রিম কোর্টে সনদপ্রাপ্ত হন।

বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে ?

উত্তরঃ নাজমুন আরা সুলতানা

নাজমুন আরা সুলতানা (জন্ম: ৮ জুলাই, ১৯৫০) বাংলাদেশের একজন নারী বিচারক যিনি বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসাবে প্রখ্যাত। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম নারী মুনসিফ (সহকারী জজ) এবং জেলা জজ।

বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে ছিলেন ?

উত্তরঃ সেলিনা হায়াৎ আইভী

সেলিনা হায়াৎ আইভী (জন্ম ৬ জুন ১৯৬৬) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র। ২০১১ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
Previous Post
Next Post
Related Posts

0 comments: