General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ বেগম খালেদা জিয়া
খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন ২৭ ফেব্রুয়ারি, ১৯৯১, ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ এবং ১ অক্টোবর, ২০০১ সালে।
বাংলাদেশের প্রথম রণতরী এর নাম কি ?
উত্তরঃ বি এন এস পদ্মা
বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন কবে হয়েছিল ?
উত্তরঃ ২ মার্চ ১৯৭১ ( ঢাকা বিশ্ববিদ্যালয়)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে
ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।
বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উত্তরঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
এম ইদ্রিস ৭ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পান এবং ৭ জুলাই ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৭ মার্চ ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয়৷
বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি ?
উত্তরঃ যশোর
যশোর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত হয়।

0 comments: