Thursday, February 16, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 



General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন



বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?

উত্তরঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, সংগঠিত হয় ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে। শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে। শেখ মুজিব তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ১০ জানুয়ারী ১৯৭২।


বর্তমানে মুক্তিযুদ্ধে অবদান রাখতে গিয়ে নির্যাতিত হয়েছেন এমন স্বীকৃতি প্রাপ্ত বীরঙ্গনা নারী কতজন?

উত্তরঃ ৪৩৮ জন

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ জুন ২০২১, গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর ফলে ২০১৫ সালের ১২ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১৬ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। কিন্তু ২০২১ সালের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জন করা হয়।

কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?

উত্তরঃ ১০ নং সেক্টরে

মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে ১০ নং সেক্টরটি নৌ সেক্টর হিসেবে পরিচিত। এ সেক্টরে নিয়মিত কোন কমান্ডার ছিল না। নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা এ সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

উত্তরঃ ১৮ এপ্রিল কলকাতা

কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা–কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করল বাংলাদেশ সরকারের প্রতি। কার্যালয়ের নাম পাল্টে হয়ে গেল 'গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কূটনৈতিক মিশন। ' মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হলো স্বাধীন বাংলাদেশের পতাকা।


Previous Post
Next Post
Related Posts

0 comments: