General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- সাহিত্য
বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ রাজা প্রতাপাদিত্য চরিত
তার রচিত রাজা প্রতাপাদিত্য চরিত বাঙালির লেখা প্রথম বাংলা মৌলিক গদ্যগ্রন্থ ও ছাপাখানায় মুদ্রিত প্রথম বই। বইটি ১৮০১ সালের জুলাই মাসে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়। লেখক- রামরাম বসু
বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
উত্তরঃ লুইপা
হরপ্রসাদ শাস্ত্রী ১ নং পদের পদকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই, তার মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলো শবরপা।
খনার বচন কী সংক্রান্ত ?
উত্তরঃ কৃষি
খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো।
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি ?
উত্তরঃ বীরবলের হালখাতা
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - - বীরবলের হালখাতা । বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ।
কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
উত্তরঃ তুর্কি
তুর্কি শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। “১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোন সাহিত্য কর্মের পরিচয় পাওয়া যায়না বলে এ - সময়টাকে বলা হয় 'অন্ধকার যুগ'।
0 comments: