Thursday, April 6, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন




বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ


উত্তর- ভূটান ১৯৭১ সাল ৬ ডিসেম্বর 


পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?

উত্তর-মাউন্ট এভারেস্ট - ২৯,০৩১.৭ ফুট


Friday, March 3, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

উত্তরঃ শিল্পী কামরুল হাসান

ইতিহাস ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশের জাতীয় প্রতিক ও বিভিন্ন মনোগ্রাম তৈরী করতে বাংলাদেশ সরকার শিল্পী কামরুল হাসানের উপর দ্বায়িত্ব দেয়।



বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।



বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

উত্তরঃ উইলিয়াম এ এস ওডারল্যান্ড

উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড (ওলন্দাজ: Wiliam Ouderland) (৬ ডিসেম্বর ১৯১৭ — ১৮ মে ২০০১) ছিলেন একজন ওলন্দাজ-অস্ট্রেলীয় সামরিক কমান্ডো অফিসার।



জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?

উত্তরঃ ১৯৮৮

জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৬৩টি মিশনে অংশগ্রহণ করেছে, ১৭টি আজও অব্যাহত রয়েছে। ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে।



পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?

উত্তরঃ গ্রিনল্যান্ড

গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)


Thursday, March 2, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন



পাকিস্তানের প্রবেশদ্বার বলে কোন স্থান কে ?

উত্তরঃ করাচি

পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি।



ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উত্তরঃ মুম্বাই

মুম্বাই কে ভারতের প্রবেশদ্বার বলে


ভাটির দেশ দেশ বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ বাংলাদেশ

ভাটি অঞ্চল-যেখানে ছয় মাস পানি আর বাকি ছয় মাস শুকনো মৌসুম। বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়া-এই সাতটি জেলার ৪০টি উপজেলা জুড়ে ভাটি অঞ্চল বিস্তৃত। পুরো অঞ্চলে সুতোর মতো জড়িয়ে রয়েছে অসংখ্য হাওর-খাল-বিল-নদী-নালা।



ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ জাপান

মূলত, এত পরিমাণ ভূমিকম্প হওয়ার কারণেই জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।


মসজিদের শহর বলা হয় কাকে ?

উত্তরঃ ঢাকা

মসজিদের শহর বলা হয় ঢাকা কে।


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


গ্রানাইটের শহর বলা হয় কাকে ?

উত্তরঃ এবারডিন

স্কটল্যান্ডের শহর এবারডিনকে বলা হয় গ্রানাইটের শহর।



দক্ষিণের রানী বলা হয় কোন দেশ কে ?

উত্তরঃ সিডনী, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনিʼ কে দক্ষিণের রাণী বলা হয়। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী।



নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ নরওয়ে

এক কথায় নরওয়ে কে নিশীথ সূর্যের দেশ বলা হয়।



পঞ্চনদের দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ পাঞ্জাব

পাঞ্জাব কথাটির ব্যুৎপত্তি পঞ্চ এবং অপ থেকে। পঞ্চ কথাটির অর্থ পাঁচ এবং অপ কথাটির অর্থ জল। অর্থাৎ, পাঁচটি নদীর দ্বারা সৃষ্ট যে রাজ্য, সেটি পাঞ্জাব। বিতস্তা [ইংরেজি ভাষায় ঝেলাম (Jhelum)]।


পবিত্র ভূমি বলা হয় কাকে ?

উত্তরঃ জেরুজালেম

জেরুসালেম শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তন্মধ্যে রয়েছে ইব্রাহিমীয় ধর্মের ইহুদী ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। যার কারণে এটি একটি পবিত্র শহর হিসেবেও বিবেচিত। জেরুসালেমে প্রতিটি ধর্মের সবচেয়ে পবিত্র কিছু জায়গা পাওয়া যায় এবং তিনটি ধর্মের মধ্যে ভাগাভাগি হয় এমন স্থান হল হারাম আল-শরিফ।

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন



ইউরোপের রুগ্ন মানুষ বলে কোন দেশকে ?

উত্তরঃ তুরস্ক

ইউরোপের রুগ্ন মানুষ বলতে মূলত বর্তমানে তুরস্ককে বোঝানো হয়। একটা সময় অটোমান সাম্রজ্য ছিল খুবই শক্তিশালী। কিন্তু সময়ের সাথে সাথে অটোমান সাম্রাজ্য ঝিমিয়ে পড়তে থাকে । এজন্য ইউরোপীয়ানরা ব্যাঙ্গ করে তাদের ইউরোপের রুগ্ন মানুষ বলে।


ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ বেলজিয়াম

বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে অডেন আর্দে , রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটুর লু যুদ্ধ সংঘটিত হয় এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ বা হাজার হ্রদের দেশ।


ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ সুইজারল্যান্ড

ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে।


পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে ?

উত্তরঃ কাশ্মীর

কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় ।


অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে ?

উত্তরঃ আফ্রিকা

আফ্রিকা মহাদেশ ভৌগোলিক ইউরোপের সবচেয়ে কাছে। কিন্তু এর অন্তরভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলে শ্বাপদসঙ্কুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদী, ঊষর মরুভুমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটিকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়।

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন



আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ আইসল্যান্ড

আইসল্যান্ড শুধু একটি দ্বীপরাষ্ট্রই নয়, বলা চলে পুরো দেশটাই একটা আগ্নেয় দ্বীপ। দেশটিতে ইতিপূর্বে একাধিকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পও বেশ স্বাভাবিক ঘটনা। #২০১০ সালে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে টানা কয়েক সপ্তাহ বিমান চলাচল বিঘ্নিত হয়।

লবঙ্গ দ্বীপ বলা হয় কাকে ?
উত্তরঃ জাঞ্জিবার
জাঞ্জিবার (মূলত পেম্বা দ্বীপ) বিশ্বের বৃহত্তম লবঙ্গ উৎপাদক। এ কারণে জাঞ্জিবার দ্বীপপুঞ্জ ও তানজানিয়ার মাফিয়া দ্বীপকে একত্রে স্থানীয়রা মসলা দ্বীপপুঞ্জ নামে ডেকে থাকে। জাঞ্জিবারের দ্বীপগুলি শ্বেতশুভ্র বালুময় সৈকত ও বর্ণিল প্রবাল প্রাচীরের জন্য সুপরিচিত।

পান্নার দ্বীপ বলা হয় কাকে ?
উত্তরঃ আয়ারল্যান্ড
পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে।

দ্বীপ মহাদেশ কাকে বলে ?
উত্তরঃ অস্টেলিয়া
অস্টেলিয়া কে দ্বীপ মহাদেশ বলা হয়

চীনের দুঃখ কাকে বলা হয় ?
উত্তরঃ হুয়াংহো নদী
হুয়াংহো নদী অর্থাৎ পীতনদীকে "চীনের দুঃখ" বলা হত। প্রাচীন চীনে প্রায়ই হুয়াংহো নদী ছাপিয়ে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল "চিনের দুঃখ"। ইতিহাসে ছাব্বিশবার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচন্ডভাবে।

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন



পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় ?

উত্তরঃ শিকাগো

এ অগ্নিকান্ডে ২১ জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। ১৯৩৪ সালের ১৯ মে, শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডস এ আরো একটি অগ্নিকান্ডে ১ জন অগ্নি নির্বাপক কর্মীর প্রাণহানি, ৫০ জন আহত, ৪০০-১০০০ গবাদি পশুর মৃত্যু সহ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার যা রীতিমত এই শহরকে “কসাইখানা” তে রূপান্তরিত করেছিল।


বাংলাদেশের প্রবেশদ্বার কাকে বলা হয় ?

উত্তরঃ চট্টগ্রাম

চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী নামে পরিচিত। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।


পাকিস্তানের প্রবেশদ্বার কাকে বলা হয় ?

উত্তরঃ করাচি

পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি।


ইউরোপের প্রবেশদ্বার কাকে বলা হয় ?

উত্তরঃ ভিয়েনা

ইউরোপের প্রবেশদ্বার হলো ভিয়েনা। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।


কানাডার প্রবেশদ্বার কাকে বলা হয় ?

উত্তরঃ সেন্ট লরেন্স

কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স।