General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ বেগম খালেদা জিয়া
খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন ২৭ ফেব্রুয়ারি, ১৯৯১, ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ এবং ১ অক্টোবর, ২০০১ সালে।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ
শাহ আব্দুল হামিদ (জন্ম: ১৯০০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং গণপরিষদের প্রথম স্পীকার।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমানবাহিনী প্রধান কে ছিলেন ?
উত্তরঃ ক্যাপ্টেন এ কে খন্দকার
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার। বাংলাদেশ সরকার এর প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান ।
বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে ছিলেন ?
উত্তরঃ জেনারেল এমএজি ওসমানী
ইতিহাস ১৯৭২ সালের ৭ এপ্রিল কে এম সফিউল্লাহকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান নিয়োগ করেন, এর আগে সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানী যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে ছিলেন ?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন
স্বাধীনতার পর ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা প্রবর্তিত হয়ে আসছে। সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক এবং কাজী মোতাহার হোসেনকে নিয়োগ দেয়া হয়।
0 comments: