General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- ২
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে ?
উত্তরঃ নিশাত মজুমদার
নিশাত মজুমদার (জন্ম: ৫ জানুয়ারি, ১৯৮১) একজন বাংলাদেশী, যিনি প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল নয়টা ৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।
বাংলাদেশের প্রথম মুসলিম অভিনেত্রী কে?
উত্তরঃ বনানী চৌধুরী
বনানী চৌধুরী (১৯২৪ - ৫ জানুয়ারি ১৯৯৫) বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী। তৎকালীন সমাজে মুসলিম নারীদের বাড়ির বাইরে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু শত বাধা পেরিয়ে তিনি গড়েছেন এক দৃষ্টান্ত এবং সহজ করে দিয়েছেন তার পরবর্তী মুসলিম অভিনেত্রীদের চলচ্চিত্রে অংশেগ্রহণের পথ।
বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ বেতবুনিয়া (রাঙামাটি)
বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র - - ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর), মহাখালি , সিলেট । বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪ টি। যথাঃ রাঙামাটির বেতবুনিয়া (১৯৭৫), গাজীপুরের তালিবাবাগ (১৯৮২), ঢাকার মহাখালী (১৯৯৫), ও সিলেট (১৯৯৭)।
বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজের নাম কি ?
উত্তরঃ বাংলার দূত
শিপিং কর্পোরেশনটি বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরে ১৯৭২ সালের ৫ ই ফেব্রুয়ারি দশ নম্বর রাষ্ট্রপতি আদেশের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৭৪ সালে তার প্রথম জাহাজটি কিনেছিল। জাহাজটির নামকরণ হয়েছিল বাংলার দূত (বাংলার রাষ্ট্রদূত)। ২০০১ হিসাবে, কর্পোরেশনটির ১৩ টি জাহাজের মালিকানা ছিল, যার মধ্যে দুটি তেলের ট্যাঙ্কার।
বাংলাদেশের প্রথম নারী পাইলট কে ?
উত্তরঃ সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা
সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম নারী বৈমানিক। তিনি ক্যাপ্টেন পদাধিকারী ছিলেন। ১৯৭৭ সালে তিনি বাণিজ্যিক বিমান পরিচালনার সনদ লাভ করেন।

0 comments: