General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে?
উত্তরঃ ব্রজেন দাস
ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) ছিলেন একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ীর নাম কি ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১
বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।
এশিয়ার সর্বপশ্চিমের বিন্দুর নাম কি ?
উত্তরঃ বেবা অন্তরীপ
এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র- শ্রীলংকা। এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু- বেবা অন্তরীপ ।
বাংলাদেশের প্রথম আদম শুমারি হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে
বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে।

0 comments: