Saturday, February 11, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- ৩

 



General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- ৩



১. বাংলাদেশের প্রথম বাঙ্গালী বিলেত গমনকারী কে ?


উত্তরঃ রাজা রামমোহন রায়


১৮৩০ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন।



২. প্রথম ভাসমান হাসপাতাল এর নাম কি?

উত্তরঃ জীবন তরী

ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের বেসরকারি সংগঠনটি জীবনতরী নামের ভাসমান হাসপাতালটি চালু করে ১৯৯৯ সালে। ১২ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক আছেন তিনজন; যাঁদের একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ, একজন চোখের, একজন অর্থোপেডিকসের। চারজন নার্স, দুজন কর্মকর্তাসহ মোট ৩৫ জন জনবল আছে হাসপাতালে

৩. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি ?

উত্তরঃ যশোর

যশোর হাট এখন জেলা ব্র্যান্ডিং এর কাজ করছে এবং স্থানীয় খেজুর গুড়, ফুল ও নকশি কাঁথার মতো পণ্যগুলিকে দেশব্যাপী সরবরাহ করে চলেছে। ১৭৮৬ সালে ভারতীয় উপমহাদেশের প্রথম জেলা হিসেবে যশোর জেলা প্রতিষ্ঠা করা হয়। কালের ধারাবাহিকতায় যশোরই দেশের সর্ব প্রথম 'ডিজিটাল জেলা' হিসেবে স্বীকৃতি পেয়েছে।

৪.বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে ?

উত্তরঃ জেনারেল এমএজি ওসমানী

ইতিহাস ১৯৭২ সালের ৭ এপ্রিল কে এম সফিউল্লাহকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান নিয়োগ করেন, এর আগে সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানী যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।

৫. বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে ?
উত্তরঃ শিরিন শারমিন চৌধূরী
শিরীন শারমিন চৌধুরী (জন্ম: ৬ অক্টোবর ১৯৬৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

Previous Post
Next Post
Related Posts

0 comments: