Saturday, February 11, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- ২





General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- ২

 

১. বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে?

উত্তরঃ ১ টাকার নোট ( ৪ মার্চ ১৯৭২)

১৯৭২ সালে টাকার প্রথম নোটগুলিঃ ৳৫, ৳১০ ও ৳১০০ মূল্যে ঘোষণা করা হয়। ১৯৭৫ সালে প্রথম ৳৫০ নোট ঘোষণা, ১৯৭৭ সালে প্রথম ৳৫০০ নোট এবং ১৯৮০ সালে প্রথম ৳২০ নোট ঘোষণা হয়। ৳১০০০ মূল্যমানের নোট ২০০৮ সালে প্রথম ঘোষণা করা হয়। ৳২০০ মূল্যমানের নোট প্রথম প্রচলিত হয় ১৭ মার্চ, ২০২০ সালে।


২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
৩. বাংলাদেশের প্রথম বাংলা ছায়াছবি কোনটি ?
উত্তরঃ মুখ ও মুখোশ (১৯৫৬)
মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্‌ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে।
৪. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ?

উত্তরঃ এ এস এম সায়েম

বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (৮ জুলাই ১৯১৬ - ৮ জুলাই ১৯৯৭) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং প্রথম প্রধান বিচারপতি। তিনি বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে ১৯৭৫ সালের ৬ নভেম্বর থেকে ১৯৭৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
৫. বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১)

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এরপরে ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

Previous Post
Next Post
Related Posts

0 comments: