Saturday, February 11, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- 1



১. বাংলাদেশের প্রথম নারী উপচার্য কে?

উত্তরঃ অধ্যাপক ফারজানা ইসলাম

ফারজানা ইসলাম (জন্ম: ১৯৫৮) একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২ মার্চ, ২০১৪ তারিখে নিয়োগ পেয়েছেন। তিনিই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য। চার বছরের জন্য এ দায়িত্ব পাওয়া ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য।


২. বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট/ রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ শেখ মুজিবর রহমান

শেখ মুজিবুর রহমান, অস্থায়ী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষিত হন ১৭ এপ্রিল, ১৯৭১ সালে। জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ৩ জুন, ১৯৭৮ সালে।


৩. বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি ?

উত্তরঃ সিলেট

বাংলাদেশের প্রথম 'ওয়াইফাই সিটি' হিসেবে যাত্রা শুরু করল সিলেট। নগরের ৬২টি এলাকার ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন হয়।


৪. বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে?

উত্তরঃ মুসা ইব্রাহিম

মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন।


৫. বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কে ?

উত্তরঃ ডঃ মুহাম্মদ ইউনুস

বাংলাদেশ একমাত্র একজনই নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি হলেন মোহাম্মদ ইউনুস। ২০০৬ খ্রিস্টাব্দে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া হয়।



Previous Post
First
Related Posts

0 comments: