Tuesday, February 28, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 



General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


বিশ্বে প্রথম কবে, কোথায় রেলপথ বসানো হয়?

উত্তরঃ ১৮২৫ সালে, ব্রিটেনে/ যুক্তরাজ্যে

সর্বপ্রথম রেলপথ স্থাপন ও উদ্বোধন করা হয় ১৮২৫ সালে ২৭সেপ্টেমবর যুক্তরাজ্যে


বাংলাদেশে প্রথম রেলপথ বসানো হয় কত সালে ?

উত্তরঃ ১৮৬২ সালে ১৫ নভেম্বর

ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।


ভারতে প্রথম রেল চালু হয় কবে ?

উত্তরঃ ১৮৫১ সালে ২২ ডিসেম্বর

১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়।


উপমহাদেশে রেলগাড়ি চালু করেন কে ?

উত্তরঃ লর্ড ডালহৌসী

১৮৫৩ সালে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসি।


বাংলাদেশে কয় ধরনের রেলপথ চালু রয়েছে ?

উত্তরঃ ব্রডগেজ ও মিটারগেজ

বাংলাদেশে বর্তমানে দুই ধরনের রেলপথ চালু আছে: ব্রড-গেজ (৫ ফুট ৬ ইঞ্চি বা ১,৬৭৬ মি. মি.) এবং মিটার-গেজ (১০০০ মি. মি.)

Previous Post
Next Post
Related Posts

0 comments: