General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
উত্তরঃ মালদ্বীপ
সার্ক এর সদস্য দেশ ৮ টি। যথা :বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। এর মধ্যে মালদ্বীপে কোন বিশ্ববিদ্যালয় নেই।
মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের?
উত্তরঃ সিঙ্গাপুর
বাংলাদেশের সাথে বানিজ্য সম্পর্ক আছে কিন্ত কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
উত্তরঃ তাইওয়ান
বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি
বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু হয়?
উত্তরঃ ১৮৬২ সালে
এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৮৭৭ কিঃমিঃ রেল লাইন নেটওয়ার্ক দেশের ৪৪ টি জেলায় সংযুক্ত। ১৯৪৭ সালের পূর্বে অবিভক্ত ভারতবর্ষে রেলওয়ে বোর্ডের মাধ্যমে তৎকালীন রেলওয়ে পরিচালিত হতো।

0 comments: