General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Computer
কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তরঃ Basic Input-Output System
বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে।
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তরঃ মাদারবোর্ড
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদারবোর্ড (Motherboard) বলা হয়।
কম্পিউটার র্যাম কি?
উত্তরঃ স্মৃতিশক্তি
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি(ইংরেজি: Random access memory), সংক্ষেপে র্যাম (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়।
কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ Compute শব্দ থেকে
কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক "কম্পিউট" (compute)শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না।
পাওয়ার-পয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তরঃ প্রেজেনটেশন
"MS Word" এর প্রতিটি ফাইলকে যেমন "Document" বলা হয়, তেমনি পাওয়ার পয়েন্টের ফাইল "Presentation" নামে পরিচিতি পাবে।

0 comments: