General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Computer
উইন্ডোজ ৯৫ কত সালে বাজারে এসেছিল ?
উত্তরঃ ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
উইন্ডোজ ৯৫ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সংবলিত অপারেটিং সিস্টেম। ১৯৯৫ সালের ২৪ আগস্ট এটি মুক্তি পায়। মাইক্রোসফটের আগের অপারেটিং সিস্টেম থেকে ইউন্ডোজ ৯৫ অনেক ব্যতিক্রমী ছিল এবং মুক্তির পর এটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
ই-মেইল কি?
উত্তরঃ ইলেকট্রনিক মেইল
ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই।
কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তরঃ মাইক্রো প্রসেসর
CPU এর পূর্ণরূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট । CPU হল কম্পিউটারের মস্তিষ্ক । সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসর, মেইন প্রসেসর বা প্রসেসর নামেও পরিচিত ।
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তরঃ হার্ডওয়্যার
হার্ডওয়্যার কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যারবলে।
বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তরঃ বিল গেটস
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটস। উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।

0 comments: