Sunday, February 19, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Bangladesh

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Bangladesh


বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?

উত্তরঃ ফেনী

ফেনী জেলা কিসের জন্য বিখ্যাতফেনী জেলা মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি এবং সেগুন কাঠের জন্য বিখ্যাত। চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ফেনী জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। আয়তনে ফেনী জেলাটি প্রায় ৯২৮.৩৮ বর্গ কিমি।
রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার জেলায়
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রাখাইন বসতি দেখা যায়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৯৪ তম
জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে ৯৪ তম। ৬টি ক্ষুদ্র দ্বীপ ও নগররাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কলিত (২০১৮) জনসংখ্যা ১৮ কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৮৮৯ জন (প্রতি বর্গ কিলোমিটারে ১১৪০ জন)। wiki
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৯৭ সালে
কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তরঃ গোবিন্দ হালদার
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গান রচিত হয়। এই গানটি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে ১৯৭১ সালে আপেল মাহমুদ খালি গলায় পরিবেশন করেন। পরবর্তীতে আপেল মাহমুদ গানটি ঢাকায় স্টুডিওতে রেকর্ড করেন।২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিল।

Previous Post
Next Post
Related Posts

0 comments: