General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Bangladesh
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সংক্ষেপেঃবিএমডি) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি সংস্থা, যা দেশে আবহাওয়া বিষয়ক কার্যক্রম পরিচালনা করে।
‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে
বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তরঃ উড়ন্ত বলাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতীক বলাকা, অর্থাৎ বক পাখি।
বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২ সালে
১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। এরপর ১৯৭৪ সালে ১ পয়সা এবং তারও পরে ১৯৭৫ সালে ৳১ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। অত:পর ৳২ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। বর্তমানে ৳৫ মূল্যমানের ধাতব মুদ্রাও প্রচলিত আছে।
বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ চার্লস উইলকিনস
স্যার চার্লস উইলকিন্স (ইংরেজি: Charles Wilkins) কেএইচ, ডিসিএল, এফআরএস (১৭৪৯ – মে ১৩, ১৮৩৬), ছিলেন একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য। তিনি বাংলা এবং ফরাসি মুদ্রাক্ষরের অধুনিক আকৃতির উদ্ভাবক।
0 comments: