General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় ?
উত্তরঃ শিকাগো
এ অগ্নিকান্ডে ২১ জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। ১৯৩৪ সালের ১৯ মে, শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডস এ আরো একটি অগ্নিকান্ডে ১ জন অগ্নি নির্বাপক কর্মীর প্রাণহানি, ৫০ জন আহত, ৪০০-১০০০ গবাদি পশুর মৃত্যু সহ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার যা রীতিমত এই শহরকে “কসাইখানা” তে রূপান্তরিত করেছিল।
বাংলাদেশের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তরঃ চট্টগ্রাম
চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী নামে পরিচিত। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
পাকিস্তানের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তরঃ করাচি
পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি।
ইউরোপের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তরঃ ভিয়েনা
ইউরোপের প্রবেশদ্বার হলো ভিয়েনা। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।
কানাডার প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তরঃ সেন্ট লরেন্স
কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স।

0 comments: