General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন
রাজপ্রাসাদের শহর কাকে বলা হয় ?
উত্তরঃ কলকাতা
অভিজাত ঔপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে 'প্রাসাদ নগরী' ও বলা হত। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১৪,১১২,৫৩৬ জন।
সাত পাহাড়ের শহর কাকে বলা হয় ?
উত্তরঃ রোম, ইটালি
চির শান্তির শহর বলা হয় কাকে ?
উত্তরঃ রোম, ইটালি
চির শান্তির শহর, নীরব শহর ও সাত পাহাড়ের শহর বলা হয় ইটালির রোমকে।
পোপের শহর কাকে বলা হয় ?
উত্তরঃ ভ্যাটিক্যান সিটি
ভ্যাটিকান নগর রাষ্ট্র, যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত, ১৯২৯ সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে, যা হলি সি এর একটি পূর্ণ মালিকানাধীন, সার্বভৌম বিচার বিভাগীয় ও প্রশাসনিক অঞ্চল। পোপ এখানকার রাষ্ট্রনেতা।
বাতাসের শহর কাকে বলা হয় ?
উত্তরঃ শিকাগো
আমেরিকার শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর।

0 comments: