Wednesday, March 1, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন

 


General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন


সোনালী প্যাডোডার দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ মিয়ানমার

শহর হোক আর পর্বত- বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে যেখানেই যাবেন রয়েছে অসংখ্য সোনারঙা প্যাগোডা যার কোনো কোনোটি সোনার প্রলেপ দেওয়া।


ধীবরের দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ নরওয়ে

পৃথিবীর মৎস্য বা জেলে সাম্রাজ্য নরওয়েকে বলা হয় ধীবরের দেশ। মাছ উৎপাদনে বিশ্বের ১১ তম দেশ নরওয়ের জনসংখ্যার অধিকাংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ শিকার ব্যবসায়ের সাথে জড়িত। এজন্য নরওয়েকে জেলের দেশ বলা হয়।


হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ ফিনল্যান্ড

ফিনল্যান্ড : ফিনল্যান্ডকে "হাজার হ্রদের দেশ" বলা হয়। ফিনল্যান্ডে প্রায় 168,000 হ্রদ এবং 179,000 দ্বীপ রয়েছে। সায়মা, এর বৃহত্তম হ্রদ, এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম হ্রদ।


নীল নদের দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ মিসর

মিসর কে নীল নদের দেশ বলা হয়


পিরামিডের দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ মিসর

মিসরকে পিরামিডের দেশ বলা হয়।

Previous Post
Next Post
Related Posts

0 comments: