Thursday, February 23, 2023

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Computer

 


 

General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Computer


বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?

উত্তরঃ পিপীলিকা

পিপীলিকা ছিল বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন। এটি বাংলাদেশ থেকে তৈরিকৃত প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি ভাষায় তথ্য পাওয়ার সুবিধা ছিল।

মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?

উত্তরঃ ৩ এপ্রিল ১৯৭৩সালে

১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল। মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী, মার্টিন কুপার প্রথমবারের মতো সেলুলার টেলিফোনে বিশ্বের প্রথম ফোনকলটি করেছিলেন।


কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?

উত্তরঃ গণিতবিদ

চার্লস ব্যাবেজ (ইংরেজি: Charles Babbage) (২৬শে ডিসেম্বর, ১৭৯১-১৮ই অক্টোবর, ১৮৭১) একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক।

ইন্টারনেটের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ ভিনটন জি কার্ফ

ভিন্টন গ্রে "ভিন্ট" সার্ফ (ইংরেজি: Vinton Gray "Vint" Cerf) (/ˈsɜrf/; জন্ম ২৩শে জুন, ১৯৪৩) একজন প্রথিতযশা আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, যাকে আধুনিক 'ইন্টারনেটের জনক' বলা হয়ে থাকে। তার এই উপাধিটি তিনি আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে ভাগ করেছেন।

HTTP এর সম্পূর্ণ নাম কি ?

উত্তরঃ Hyper Text Transfer Protocol.

Hyper Text Transfer Protocol.
Previous Post
Next Post
Related Posts

0 comments: