General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Computer
কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তরঃ নির্দেশ অনুযায়ী
কম্পিউটারে কিছু ডেটা ইনপুট করার জন্য কিছু ইনপুট ডিভাইস প্রয়োজন হয়। এই ইনপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটারের মধ্যে ডেটা প্রেরণ করে। কিছু ইনপুট ডিভাইস হ'ল কীবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। তারপরে, কিছু আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রক্রিয়া করা ডেটা ব্যবহারকারীর কাছে আউটপুট হিসেবে প্রদান করে।
সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এর কি?
উত্তরঃ সুপার কম্পিউটার
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থানে আছে যুক্তরাষ্ট্রের সামিট সুপার কম্পিউটার । এটি প্রতি সেকেন্ডে এটি দুই লক্ষ ট্রিলিয়ন হিসেব কষতে পারে। সুপার-কম্পিউটারের ক্ষমতা মাপার যে ইউনিট, সেই বিচারে এটির ক্ষমতা হচ্ছে প্রায় দুশ' পেটাফ্লপ।
শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত?
উত্তরঃ গণনার
শুরুতে কম্পিউটার দিয়ে গণনার কাজ করানো হত।
কার্সর (Cursor) কি?
উত্তরঃ আলোক রেখা
কার্সর হলো একটি ছোট আলোকরেখা। এ রেখা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। কম্পিউটারে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে কার্সর নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে।
কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?
উত্তরঃ ফ্রেড কোহেন
প্রখ্যাত গবেষক "ফ্রেড কোহেন" কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রামের নামকরণ করেন Virux

0 comments: