General Knowledge - সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন না জানাকে জানুন- Bangladesh
বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
নাজমুন আরা সুলতানা (জন্ম: ৮ জুলাই, ১৯৫০) বাংলাদেশের একজন নারী বিচারক যিনি বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসাবে প্রখ্যাত। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম নারী মুনসিফ (সহকারী জজ) এবং জেলা জজ। তিনি ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান।
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু।
পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সীগঞ্জ ও শরীয়তপুর
পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড এর তথ্য অনুসারে মৌলভীবাজারে ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে ২০টি চা বাগান রয়েছে।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ জাতীয় সংসদের স্পিকার

0 comments: